নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলের মধুপুরে ফের ৫ম শ্রেণীর শিক্ষার্থী ধর্ষিত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পাহাড়িয়া অঞ্চল গাছাবাড়ী গ্রামে। জানা যায় – ঐ গ্রামের উপজাতীয় দরিদ্র পরিবার গ্রাব্রিয়েল ও জেরিনা’র ১১ বছরের মেয়ে ৫ম শ্রেণীর শিক্ষার্থী পর্না চাম্বুগং কে গতকাল সোমবার ২৬ নভেম্বর সন্ধায় একই গ্রামের হানিফার বখাটে ছেলে অাল অামিন(১৫) ফুসলিয়ে বাড়ী হতে ডেকে নেয়।
গ্রামের পাশে হাওদাবিলের ধারে ডেকে নিয়ে ৫ বন্ধুকে পাহাড়া রেখে রাতভর ধর্ষন করে।
এদিকে পর্নার পরিবার রাতভর খোজাখুঁজির পর প্রতিবেশীদের মেয়ে নিঁখোজের বিষয়টি জানায়। ধর্ষক অালামিন অবস্থা বেগতিক দেখে অাজ মঙ্গলবার ২৭ নভেম্বর সকালে পর্নাকে বাড়ী পৌঁছে দেয়।
পরে মেয়ের মুখে ঘটনাবলী শুনে মা জেরিন বিষয়টি গ্রামবাসীদের জানিয়ে প্রথমে পর্নাকে মধুপুর হাসপাতালে পরে থানায় গিয়ে ধর্ষন মামলা করে (নং১৭,তাং-২৭-১১-১৮)। পর্নার মা জেরিন জানায় – অাল অামিন মাদকসেবী লম্পট, পর্না গাছাবাড়ী ফাতেমা রানী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী ছিলো।গতকালই মেয়ের পিএসসি পরীক্ষা শেষ হয়েছে।
খবর রেখে সুযোগ বুঝে লম্পট অাল অামিন মেয়েকে ডেকে নিয়ে ন্যাক্কারজনক এ কাজ করেছে। তিনি জানান ঘটনাটি মাননীয় সাংসদ ড. অাঃ রাজ্জাক কে হাসপাতালে পেয়ে তিনি নিজে অবগত করে বিচার চেয়েছেন। মাননীয় এমপি সাহেব মধুপুর থানাকে অাইনগত ব্যবস্থায় অপরাধীকে দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। মধুপুর থানার সেকেন্ড অফিসার এসঅাই মোঃ ফখরুল ইসলাম ঘটনা ও মামলার কথা স্বীকার করে অাসামী গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে বলে জানান।
উল্লেখ্য গত ২৫ মে একই গ্রামের ৫ম শ্রেণীর ছাত্রী লিজা আক্তারকে ধর্ষনের পর হত্যা করে দূর্বৃত্তরা।
