মধুপুর-ধনবাড়ীর ৪ ব্যক্তির নমুনা সংগ্রহ

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ী উপজেলা থেকে চার ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) ভোর থেকে দুপুরের মধ্যে সংশ্লিষ্টরা নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থাপিত করোনা টেস্ট সেন্টারে পাঠিয়েছে।

মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবিনা ইয়াসমিন জানান, আইসোলেশনে থাকা দুইজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ঢাকায় কর্মরত ছিলেন এমন এক শ্রমিক, যিনি বিদেশফেরত কোয়ারেন্টিনে থাকা মালিকের কাছ থেকে গোপনে মধুপুরের বাড়িতে এসেছেন ও তার সান্নিধ্যে যাওয়া অপর এক ব্যক্তি।

ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহনাজ সুলতানা জানান, একজন হাসপাতালের আইসোলেশনে থাকা ও একজন হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করে ময়মনসিংহে পাঠানো হয়েছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর