বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাদেলদুয়ারটাঙ্গাইলের এলাসিনে কর্মহীনদের পাশে "অদম্য-১১"

টাঙ্গাইলের এলাসিনে কর্মহীনদের পাশে “অদম্য-১১”

সজল আহমদে: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এলাসিনে করোনাভাইরাস প্রতিরোধে অসহায়দের খাদ্যসামগ্রী বিতরণ করেন এলাসিন তারক যোগেন্দ্র উচ্চ বিদ্যালয়ের ২০১১ সালের এসএসসি ব্যাচ (অদম্য-১১)। শুক্রবার বাড়ি বাড়ি গিয়ে ৭০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে অদম্য-১১।

এই ব্যানারে সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর প্রয়াস রয়েছে।বর্তমানে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের জন্য খেটে খাওয়া মানুষদের জীবন স্থবির হয়ে গেছে। তাই তাদের সহযোগিতার চেষ্টা।

অদম্য-১১ এর আহবায়ক রনি কর্মকার বলেন, “আমরা সেলিব্রেটি হতে চাইনা, আমরা চাই আমাদের এই উদ্যোগ দেখে অনুপ্রাণিত হয়ে যদি কেউ প্রতিকুল পরিস্থিতিতে সমাজ ও মানুষের পাশে এসে দাঁড়ান এতেই আমাদের সফলতা। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই “অদম্য-১১” এর সকল দেশি ও প্রবাসী বন্ধুদের এবং যাদের অনুদান ও অক্লান্ত পরিশ্রমে আমাদের উদ্যোগ সফল হয়েছে।”

এ সময় সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন, অদম্য-১১ এর তরিকুল ইসলাম রাব্বি। সহযোগিতা সোহেল, রিপন মিয়া, জনি, রাসেল, আরিফুল, রুবেল, হাবিবুর, মামুন, জয়, রিপন পাল, চন্দ্র, লুৎফর, হাসান, রন্টি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular