বগুড়ার শেরপুরে বাড়িতে ঢুকে এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল সোমবার রাতে ওই কিশোরীর বাবা থানায় লিখিত অভিযোগ করেন।
ওই কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার দুপুরে ওই কিশোরীর মা পারিবারিক কাজে বাড়ির বাইরে যান। এ সময় ওই কিশোরী বাড়িতে একাই ছিল। এ সুযোগে বরাত আলী (১৯) নামের এক তরুণ ওই বাড়িতে ঢুকে ওই কিশোরীকে ধর্ষণ করেন।
এ সময় ওই কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বরাত আলী পালিয়ে যান।
