মোঃ নূর-নবী শেখ, নিউজ টাঙ্গাইল::
বিশ্বব্যাপি যখন করোনা ভাইরাসে পুরো দেশ লক ডাইন ঠিক তখনই টাঙ্গাইলের মধুপুরের স্বেচ্ছাসেবী সংগঠন মিমা’র উদ্যোগে প্রায় অর্ধশত অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। শনিবার (৪ মার্চ) সকালে সংগঠনটি মধুপুর উপজেলার মোটের বাজার শাখা অফিসে এসব ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মীমা সংগঠনের পরিচালক নাসরিন সুলতানা, আউশনারা কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান জুয়েল, সঞ্জীবণ টাংগাইল জেলা শাখার সাধারণ সম্পাদক সবুজ মিয়া, মীমা সংগঠন মোটের বাজার শাখার সভাপতি মেহেদী হাসান (বকুল), সাধারণ সম্পাদক শামীম আজাদ, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, আল-আমিন, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, অর্থ সম্পাদক সাজিদ আহাম্মেদ বায়েজিদ, শিক্ষা সম্পাদক সাদ্দাম হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক গোলাপ হোসেন, তথ্য প্রকাশনা বিষয়ক সম্পাদক বিজয় আরিফ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক তোফায়েল আহাম্মেদ (তপু), বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরিফ তালুকদার ও সদস্য কাজল হোসাইন (শান্ত) প্রমুখ।
