নিউজ টাঙ্গাইল ডেস্ক:
“স্বাধীনতার ঘোষক জিয়া, লও লও লও সালাম” এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার সকাল ১০.০০ ঘটিকার সময় টাঙ্গাইলের মির্জাপুরে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ধর্মগ্রন্থের কোরআনপাঠ দিয়ে শুরু করা হয় এ দিবসের আনুষ্ঠানিকতা। তারপর শুরু করা হয় আলোচনাসভা।
সভায় সভাপতিত্ব করেন, জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও (সাবেক) এম.পি এবং উপজেলা বিএনপি’র সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী। পৌর বিএনপি’র সভাপতি মোঃ হযরত আলী মিঞা, জেলা বিএনপি’র (সাবেক) সদস্য ফিরোজ হায়দার খান, ইঞ্জিনিয়ার মৃর্ধা নজরুল ইসলাম, শফিকুল ইসলাম ফরিদ, কুব্বত আলী মৃর্ধা, তাহেরুল হক খোকন সহ উপজেলা যুবদল, পৌর যুবদল, উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল, শ্রমিকদল, মহিলাদল এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ জুলহাস মিয়া। উপজেলা বিএনপি, পৌর শাখা, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ অনুষ্ঠান করা হয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।