বুধবার, জুলাই ৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরে তৃতীয় লিঙ্গদের মুখে হাসি ফুটালেন এমপি শুভ

মির্জাপুরে তৃতীয় লিঙ্গদের মুখে হাসি ফুটালেন এমপি শুভ

নিজস্ব প্রতিবেদক: শীতের প্রকোপ বেড়েই চলছে। তীব্র এই শীতে সমাজের অনেক গরীব, অসহায়, হতদরিদ্র, দুস্থ ও সুবিধাবঞ্চিত ছিন্নমূল মানুষগুলো অর্থাভাবে শীতবস্ত্র কিনতে পারেন না। এসব শীতার্ত মানুষদের শীতের কষ্ট লাঘবে তাদের পাঁশে দাঁড়িয়েছেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ।

তারইধারাহিকতায় রবিবার (১৫ জানুয়ারি) দুপুরে মির্জাপুর পৌর শহরের কলেজ রোডের সৈয়দ টাওয়ারে তার নিজ কার্যালয়ে এবার তৃতীয় লিঙ্গ (হিজরাদের) মাঝে শীতবস্ত্র কম্বল উপহার প্রদান করেছেন। এরআগে সমাবেশের ছিন্নমুল ও পরিবহন শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম মনির, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শহীদুর রহমান লাভু, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আব্দুর রউফ প্রমুখ।

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ বলেন, সমাজের অন্য মানুষের মত তৃতীয় লিঙ্গের মানুষেরও নাগরিক সুবিধা পাওয়ার অধিকার রয়েছে। সেই দিক বিবেচনা করে তাদের জন্য এ শীতে কম্বল উপহার দেওয়া হয়েছে। পুরো শীতে অসহায় ও হত-দরিদ্রদের মাঝে এ কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular