রবিবার, মার্চ ৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরমির্জাপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মির্জাপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ কাইয়ুম মিয়া, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে রাইয়ান আনজুম মডেল একাডেমির ৮ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (তারিখ) সন্ধ্যায় উপজেলার মন্দিরাপাড়া মধ্যপাড়া গ্রামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় রাইয়ান আনজুম মডেল একাডেমির সভাপতি মো. হযরত আলীর সভাপতিত্বে এবং উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের যুগ্ম সম্পাদক মো. নূর তাজ স্বপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বহুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলহাজ হোসাইন, সহসভাপতি মো. মঞ্জুরুল ইসলাম, রাইয়ান আনজুম মডেল একাডেমির প্রধান শিক্ষক রেহেনা তাশলীন লাবনী, যুগ্ম সম্পাদক মো. মঞ্জুর রহমান মঞ্জু, উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সহসভাপতি মো. জিয়াউর রহমান খান, ইতালি প্রবাসী কহিনূর হোসেন, বহুরিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য মো. চাঁন মিয়া সিকদার গোপাল, ৩নং বুধিরপাড়া ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম খানসহ আরও অনেকে।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular