মির্জাপুরে বালিয়াজান গ্রামে অসহায়দের মাঝে ত্রান বিতরণ করলেন হাসেম আল মামুন

সজল আহমেদ : টাঙ্গাইলের মির্জাপুরে বালিয়াজান গ্রামের সিংগাপুর প্রবাসী মো: হাসেম অাল মামুনের উদ্যোগে ১০০অসহায় দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪এপ্রিল) দিনব্যাপী এসব ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণের অন্তর্ভুক্তের মাঝে জন প্রতি ৮কেজি চাউল, ১কেজি পিয়াজ, ১কেজি ডাল, ১কেজি অালু দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, বালিয়াজান উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো: আলি আহাম্মদ, বাশতৈল ৯নং ওয়ার্ড আ.লীগের সভাপতি মো: মানিক মিয়া, ত্রাণ দাতার ভাই ও স্থানীয় আ.লীগ নেতা মো: বাবুল হোসেন, ডা: মো: ফজলুর রহমান, বালিয়াজান উচ্চ বিদ্যালয়ের আই.সি.টি শিক্ষক মো: শফিকুল ইসলাম স্বপন, মো: লতিফুর রহমান, ৯নং ওয়ার্ড আ.লীগের সাংগাঠনিক সম্পাদক মো: সাইফুল ইসলাম সাগরসহ স্থানীয় গণ্যমান্যরা।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর