বেতন ভাতা ও পেনসন সরকারি কোষাগার থেকে প্রদানের দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন পালন করেছে টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা। বুধবার কর্মকর্তা কর্মচারীরা একঘন্টা কাজ বন্ধ রেখে পৌরসভা কার্যালয়ের সামনে সকাল এগারটা থেকে বারটা পর্যন্ত এ কর্মসুচী পালন করেন। এ সময় দাবি আদায়ের লক্ষ্যে বক্তব্য রাখেন পৌরসভার সহকারি প্রকৌশলী মো. মঞ্জুর হোসেন, হিসাব রক্ষক কর্মকর্তা আবুল হাসনাত আকন, উপসহকারি প্রকৌশলী বাবুল হোসেন প্রমুখ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।মির্জাপুরে বেতন ভাতা ও পেনসন পাওয়ার দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন
0
293
