মোঃ কাইয়ুম মিয়া : টাঙ্গাইলের মির্জাপুরে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে আবু নোমান (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার বেলা সোয়া ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার ধেরুয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আবু নোমান চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার গোডাউনপাড়া গ্রামের মৃত সামাদ বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, আবু নোমান মোটরসাইকেলযোগে ঢাকা যাচ্ছিল হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়। পরে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মোজাফ্ফর হোসেন বলেন, নোমানের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
