নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলের মির্জাপুরে ৪ টি করাত কলের লাইসেন্স না থাকায় ৪ ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৫ জানুয়ারী) উপজেলার হাঁটুভাঙা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জুবায়ের হোসেন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার হাঁটুভাঙা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ টি করাত কলের লাইসেন্স না থাকায় ৪ ব্যবসায়ী মোঃ রিয়াজ উদ্দিন, মোঃ হানিফ, মোঃ শামসুল আলম ও মোঃ জুলহাসসহ
প্রত্যেককে ব্যবসায়ীকে ১০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
এবিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাঁটুভাঙা বাজারে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি করাত কলের লাইসেন্স না থাকায় ৪ ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
