বুধবার, জুলাই ২৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরে সিএনজির ধাক্কায় কলেজছাত্র নিহত

মির্জাপুরে সিএনজির ধাক্কায় কলেজছাত্র নিহত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সোলাইমান হোসেন নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তার অপর দুই বন্ধু কলেজছাত্র রাকিব মোল্যা ও মেহেদী হাসান গুরুতর আহত হয়েছে।

রবিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় যমুনা ক্লিনিকের সামনে এই দুর্ঘটনা ঘটে।

সোলায়মান হোসেন উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর গ্রামের শওকত হোসেনের ছেলে। তিনি মির্জাপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল বলে জানা গেছে।

পুলিশ জানায়, রবিবার দুপুরে ওই দিন কলেজ মোটরসাইকেলযোগে মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ডে যাচ্ছিল। রাকিব মোল্যার মোটরসাইকেলটি মেহেদী বেপরোয়া গতিতে চালিয়ে যমুনা ক্লিনিকের সামনে পৌঁছালে সামনে থাকা একটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলে থাকা তিনজন ছিটকে পড়ে। এ সময় মেহেদী সিএনজির সেলেঞ্চারে মাথায় আঘাতপ্রাপ্ত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের তিনজনকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সোলাইমানকে মৃত ঘোষণা করেন।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে কলেজছাত্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular