সখীপুরে মানবতার বন্ধন যুব সংঘের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও দোয়া মাহফিল উদযাপন

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুর উপজেলার বোয়ালী বাজারে নানা আয়োজনের মধ্য দিয়ে মানবতার বন্ধন যুব সংঘের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও দোয়া মাহফিল-২০২৬ উদযাপন করা হয়েছে।

আজ রোববার ১ নভেম্বর সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সালাম পীর সাহেব।

এতে উপস্থিত ছিলেন যাদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, শেখ হাবিব, রাজু আহমেদ, সুলতান মাহমুদ বাবুল, সালমান হাবিব, সাংবাদিক মোরশেদ খান, শাহাদাত আজীজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের সদস্যরা।

সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহম্মেদ, সহসভাপতি আলমগীর, প্রতিষ্ঠাতা বছির তালুকদার এবং প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম রোহানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল স্বেচ্ছায় রক্তদানকারীদের সম্মাননা প্রদান। স্বেচ্ছায় রক্তদান ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় সংগঠনের প্রতিষ্ঠাতা বছির তালুকদার ও নজরুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় তাঁদের মানবিক অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং অন্যদেরও স্বেচ্ছায় রক্তদানসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

সংগঠনটির মূল লক্ষ্য হলো, রক্তের অভাবে যেন কোনো মানুষের প্রাণহানি না ঘটে। এ লক্ষ্যকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদান, মানবিক সহায়তা ও বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।

অনুষ্ঠানে বক্তারা মানবতার সেবায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এবং সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরে সংগঠনের সার্বিক কল্যাণ, দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর