শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরমির্জাপুরে ৩ মাটি ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

মির্জাপুরে ৩ মাটি ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

মির্জাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৩ মাটি ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে উপজেলার গোড়াই ইউনিয়নের খামারবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৩ জনকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মোঃ জুবায়ের হোসেন।

জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার গোড়াই ইউনিয়নের খামারবাড়ী এলাকায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে ওই এলাকার জোনায়েত, জামান, আকরামসহ তিন মাটি ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেস্ট ও সহকারি কমিশনার (ভূমি) মো.জুবায়ের হোসেন সাংবাদিকদের বলেন, অবৈধভাবে মাটি কাটা হচ্ছে এমন সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন মাটি ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular