মঙ্গলবার, মে ৫, ২০২৬
Homeআমাদের টাঙ্গাইলমেসার্স সখীপুর ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা

মেসার্স সখীপুর ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা

সখীপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বোয়ালী এলাকায় অবস্থিত মেসার্স সখীপুর ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সরকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল
অভিযান পরিচালনা করেন। এ সময় প্রতি ৫ লিটার তেলে ২৭০ গ্রাম এবং ১০ লিটারে ৫৪২ গ্রাম তেল কম দেওয়ার বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় ওই ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ফিলিং স্টেশনের মালিক রাজু আহমেদ ও মো. রফিকুল ইসলাম জরিমানার টাকা পরিশোধ করেন।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সরকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, এ ধরণের অনিয়ম ভোক্তাদের সঙ্গে প্রতারণার শামিল। সখীপুর ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে আপাতত ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এমন কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

উল্লেখ্য, স্থানীয় গ্রাহকেরা দীর্ঘদিন ধরে তেল কম পাওয়ার অভিযোগ করে আসছিলেন। একাধিক ভুক্তভোগী গ্রাহক জানান, নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়ার পরও গাড়ির ফুয়েল মিটারে নির্দিষ্ট পরিমাণ তেল দেখা যাচ্ছিল না। অভিযানের মাধ্যমে বিষয়টি প্রমাণ হওয়ায় তাঁরা ক্ষোভ প্রকাশ করেছেন। উপজেলার সকল ফিলিং স্টেশনেই এমন অভিযান পরিচালনার আহ্বান জানান গ্রাহকেরা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular