বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬
Homeখেলাধুলামেসির হ্যাটট্রিকে দারুণ এক জয় পেল বার্সেলোনা

মেসির হ্যাটট্রিকে দারুণ এক জয় পেল বার্সেলোনা

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ স্প্যানিশ লা লীগায় সেভিয়াকে হারিয়ে নিজেদের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরো ভালোভাবেই মজবুত করলো বার্সেলোনা। আর এই ম্যাচে দেখা যায় মেসি শো। মেসি নিজেও গোল করেছেন আরেকজনকে দিয়ে করিয়েছেনও। আর এই ম্যাচটি বার্সেলোনা জিতে ৪-২ গোলে।

২২ মিনিটের মাখায় জেসুস নাভাসের গোলে এগিয়ে যায় সেভিয়া। ৪ মিনিট পরই সমতায় ফেরে বার্সা। গোলটি করেন মেসি। প্রথমার্ধের ৪২ মিনিটে গ্যাব্রিয়েল মার্সেডোর গোলে ফের এগিয়ে যায় সেভিয়া। বিরতি পর্যন্ত ২-১ গোলেই এগিয়ে ছিল স্বাগতিকরা।

বিরতির পর চলে মেসি শো। ৬৭ মিনিটে মেসির গোলে সমতায় ফেরার পর ৮৫ মিনিটে বার্সাকে এগিয়ে দেন মেসি। তবে শেষ মূহুর্তের গোলটি মেসি করিয়েছেন সুয়ারেজকে দিয়ে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular