যে কারণে দেশে ফিরছেন বুধবার সাকিব; খেলবেন না আফগানিস্তানের বিপক্ষে!

বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। মেয়ের অসুস্থতাজনিত কারণে দেশে ফিরে আসছেন সাকিব আল হাসান। ফলে এশিয়া কাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলা হচ্ছে না তার।

জানা গেছে, সাকিব আল হসানের একমাত্র মেয়ে আলাইনা তাদের সঙ্গে হোটেলে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়ে। তাকে দেশে রেখে আসতেই এশিয়া কাপের মাঝপথে দেশে ফিরছেন সাকিব।

সূত্র জানায়, অসুস্থ আলাইনাকে দেশে রেখে আসতে একপ্রকার বাধ্য হয়েই বুধবার (১৮ সেপ্টেম্বর) দেশে ফিরছেন সাকিব। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বিমান ধরবেন সাকিব। সাকিব আগামী ১৯ অথবা ২০ তারিখে দুবাই ফিরতে পারেন বলে সূত্র জানিয়েছে।

এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। তবে টাইগারদের পিছু ছাড়ছে না ইঞ্জুরি। ইঞ্জুরির কারণে আজই দেশে ফিরে আসতে হচ্ছে তামিম ইকবালকেও।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর