ময়মনসিংহের যৌনপল্লীতে ঈদ উপহার পৌঁছে দিচ্ছে তরুণদের সংগঠন

করোনাভাইরাস এর কারণে দেশের প্রায় সব মানুষই বিপর্যস্ত। বিভিন্ন সামাজিক সংগঠন দেশের অসহায়, অসচ্ছল মানুষদের সহায়তা করলেও করুণ এই সময়ে সবচেয়ে অবহেলিত যৌনপল্লীর জনগোষ্ঠী।

এমনটা ভেবেই ঈদকে সামনে রেখে ময়মনসিংহ যৌনপল্লীতে ঈদ উপহার পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছে সংকটকালীন তরুণদের প্লাটফর্ম ‘নিমুদিমু’।

ইতোমধ্যে গত শনিবার ময়মনসিংহের যৌনপল্লীর ২৬০ জনের মাঝে খাবার বিতরণ করেছে তরুণদের কয়েকটি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

এমনটাই জানিয়েছেন খাবার বিতরণকারী সংগঠনগুলোর সমন্বয়কারী শামীম আশরাফ।

তিনি জানান: সংগঠনগুলোর মধ্যে ছিল- ব্রহ্মপুত্র ব্লাড সোসাইটি, বিডি ক্লিন, ময়মনসিংহ চারুশিল্পী পর্ষদ এবং গ্রাফিতি।

শামীম বলেন: দরিদ্র, অসহায়, দিনমজুর কিংবা অন্যান্য পেশার অসচ্ছল মানুষদের কমবেশি অনেকেই ব্যক্তি উদ্যোগে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন। সেই তুলনায় ময়মনসিংহের যৌনপল্লীতে যারা বাস করেন, তাদের কাছে খুব বেশি সহায়তা পৌঁছেনি। সামনে ঈদ, আমরা তরুণরা পরিকল্পনা করেছি সেখানে বাস করা আড়াইশো মানুষের কাছে ঈদ উপহার পৌঁছে দিবো।

এসময় ময়মনসিংহ যৌনপল্লীতে বাস করা মানুষের পাশে অর্থ কিংবা খাদ্যসামগ্রী নিয়ে স্থানীয় পর্যায়ের সামর্থবানদের পাশে দাঁড়ানোরও জানান শামীম আশরাফ।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর