বুধবার, জুন ১০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামধুপুরশিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে সেবার মান্নোয়নের প্রতি কৃষিমন্ত্রী তাগিদ

শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে সেবার মান্নোয়নের প্রতি কৃষিমন্ত্রী তাগিদ

ধনবাড়ী প্রতিনিধি : কৃষিমন্ত্রী ড. মো.আব্দুর রাজ্জাক এমপি বলেছেন- দেশের শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে সেবার মান্নোয়নের প্রতি জোর তাগিদ দিয়ে শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, দেশের গতিশীল উন্নয়নকে টেকসই করতে মান সম্মত, গুণগত শিক্ষার বিকল্প নেই। এজন্য দক্ষ প্রশিক্ষিত শিক্ষকের প্রয়োজন। সু-স্বাস্থ্য প্রয়োজন। জনগণের স্বাস্থ্য সেবা উন্নত করতে সরকার কাজ করে যাচ্ছে। মন্ত্রী বলেন, দেশ আজ অনেক উন্নত। সারা পৃথিবীতে দেশ আজ নন্দিত। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতেৃত্বে সেটা সম্ভব হয়েছে। এ দেশকে আরও এগিয়ে নিতে শিক্ষার্থীদের মানুষের মতো মানুষ হয়ে ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীদের প্রতি মন্ত্রী আহবান জানিয়ে বলেন, সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের মানব কল্যাণে, মানব সেবায় নিয়োজিত করতে হবে।

গতকাল শনিবার টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্তঃবিভাগ ও আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজের আইসিটি ভবন উদ্বোধনকালে পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এসব কথা বলেন।

আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজের পরিচালনা কমিটির সভাপতি বদিউল আলম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী তাইজুল ইসলাম, টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ওয়াহিদুজ্জামান, ডাঃ আমিনুল রসুল জাকি প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ এম আজিজুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হিরা, উপজেলা নিবার্হী অফিসার আরিফা সিদ্দিকা, সাবেক উপজেলা জেলা পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমাদ, পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, ভাইস চেয়ারম্যান শামছুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান জেব-উন-নাহার প্রমূখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular