বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরের আব্দুল মালেকসহ পরিবারের পাঁচ জনেরই করোনা ‘নেগেটিভ’

সখীপুরের আব্দুল মালেকসহ পরিবারের পাঁচ জনেরই করোনা ‘নেগেটিভ’

সখীপুর প্রতিনিধি: সখীপুর উপজেলার গজারিয়া গ্রামের আব্দুল মালেক গত মঙ্গলবার রাতে নিজ বাড়িতে জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে মৃত্যুবরণ করেন। প্রকৃতপক্ষে আব্দুল মালেক করোনা আক্রান্ত ছিলেন না। এমনকি তাঁর পরিবারের চার সদস্যও করোনা ‘নেগেটিভ’। আজ শুক্রবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।

করোনাভাইরাস সন্দেহে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে গত বুধবার বিকেলে তাঁর লাশ দাফন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান বলেন, জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে ওই ব্যক্তির মৃত্যু খবর শুনে রাতেই মৃত ব্যক্তির পরিবারের পাঁচজনের নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে

(আইইডিসিআর) পাঠানো হয়েছিল। শুক্রবার আসা ফলাফলে মৃত ব্যক্তিসহ পাঁচ সদস্যের কারো দেহে করোনা শনাক্ত হয়নি।

উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান মিয়া বলেন, মৃত ব্যক্তির ও আশপাশের কয়েকটি বাড়ি, দোকানপাট লকডাউন করা হয়েছিল। এখন তা এমনিতেই প্রত্যাহার হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular