সখীপুরের হামিদপুরে নীরব ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি: সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের হামিদপুর গ্রামে নীরব ফাউন্ডেশনের উদ্যোগে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া পাঁচ শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে হামিদপুর চৌরাস্তা বাজার এলাকায় সামাজিক নিরাপত্তা বজায় রেখে এ সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রতিজনকে ১ কেজি করে চাষী চাল, ১ কেজি চিনি, সেমাই ও সাবন দেওয়া হয়। বিতরণকালে নীরব ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়া, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম, আব্দুস সামাদ, ডাক্তার আইয়ুব, নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নীরব ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়া বলেন, দেশের এ মহামারীতে অসহায়দের পাশে থাকতে চেষ্টা করেছি নীরব ফাউন্ডেশন। আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর