সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে অগ্রদূত এসোসিয়েশন নামের একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠা বর্ষ পালন,ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার প্রতিমা বংকী গ্রামে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা ও উদয়ন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান মিয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ শওকত শিকদার। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন দাড়িয়াপুর ইউপি চেয়ারম্যান আনসার আসিফ, সাংবাদিক ইকবাল গফুর,এসএম আজাহার ফাউন্ডেশনের সভাপতি এ্যাডভোকেট আলমগীর ফেরদৌস,উপজেলা, যুবলীগের সহসভাপতি এমএ সবুর, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য কানিজ ফাতেমা ও অগ্রদূত এসোসিয়েশনের সভাপতি আওয়ামী সাংস্কৃতিক জোটের(আসাজো) এর উপজেলা শাখার আহবায়ক জুলহাস গায়েন, যুগ্ম আহবায়ক শেখ আল-আলামিন প্রমুখ।
গান পরিবেশন করেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের লোকগানের কন্ঠশিল্পী আবুবকর সিদ্দিক, শাহনাজ শানু, ওস্তাদ মোশাররফ, রাখাল রফিক ও জুলহাস গায়েন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।