Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে আর্ত-সন্ধ্যাণ ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বিতরণ

সখীপুরে আর্ত-সন্ধ্যাণ ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বিতরণ

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলের সখীপুরে আর্ত সন্ধ্যান ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধী ও অসহায় শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

উপজেলার অসহায়দের মাঝে আজ বিকালে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় প্রত্যেকটি পরিবারকে ১কেজি চিনি, ১টি সেমাই, দুধ এবং ১টি সাবান দেওয়া হয়।

এসময় উপস্থিতি ছিলেন, সখীপুর আর্ত সন্ধ্যান ব্লাড ফাউন্ডেশনের সভাপতি জনাব মোঃ বশির উদ্দিন আশিক, সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান (মুমিন), সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির মিয়া, অর্থ বিষয়ক সম্পাদক রাকিব হাসান, সহ অর্থ বিষয়ক সম্পাদক হাছিবুর রহমান, সহ-প্রচার সম্পাদক আমিনুর রহমান, পাঠাগার সম্পাদক মোঃসাব্বির হাসানসহ সংগঠনে অন্যান্য সদস্য।

ফাউন্ডেশনের সভাপতি মোঃবশির উদ্দিন আশিক বলেন, দেশের এই ক্লান্তিলগ্নে আসুন আমরা যার যার অবস্থান থেকে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াই। সকলের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দিন।

RELATED ARTICLES

Most Popular