সখীপুরে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ১২ প্রার্থীর মনােনয়নপত্র সংগ্রহ

সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে গত সােমবার পর্যন্ত চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ১২ জন প্রার্থী দলীয় মনােনয়নপত্র সংগ্রহ করেছেন।

এদিন দলটির উপজেলা কমিটির সভাপতি শওকত শিকদার এ তথ্য জানিয়েছেন। ইউনিয়ন দুটি হচ্ছে ৩ নম্বর গজারিয়া ও ৭ নম্বর দাড়িয়াপুর। এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য মুক্তিযােদ্ধা জোয়াহেরুল ইসলাম বলেন, দুটি ইউনিয়নেই তৃণমূল ও উপজেলা আওয়ামী লীগের মতামতের ভিত্তিতে গ্রহণযােগ্য, ত্যাগী ও ক্লিন ইমেজের একাধিক নেতাদের নাম চেয়ারম্যান পদে

দলীয় মনােনয়নের জন্য কেন্দ্রীয় মনােনয়ন বাের্ডের কাছে সুপারিশ আকারে পাঠানাে হয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আতাউল হক জানান, নির্বাচনে মনােনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, বাছাই ১৯ মে, আপিল ২২ মে, আপিল নিষ্পত্তি ২৫ মে, প্রার্থিতা প্রত্যাহার ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে, ভােটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর