রবিবার, মে ৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে এমপি’র তহবিল থেকে হত দরিদ্রদের মাঝে চেক বিতরণ

সখীপুরে এমপি’র তহবিল থেকে হত দরিদ্রদের মাঝে চেক বিতরণ

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার  ৪২ জন অসহায়, দুস্থ  হতদরিদ্রদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। এতে ২০১৮-১৯ অর্থ বছরে টাঙ্গাইল-০৮ (বা্সাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলামের বরাদ্দকৃত উচ্ছিক তহবিল থেকে  প্রতিজনকে ৪ হাজার টাকা করে মোট ১লাখ ৭২ হাজার টাকা অনুদান দেওয়া হয়। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে সহকারী কমিশনার (ভূমি) উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা আয়শা জান্নাত তাহেরার সভাপতিত্বে  এ চেক বিতরণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার লুৎফা, ওসি (তদন্ত)এইচএম  লুৎফুল কবির, সাবেক ভাইস চেয়ারম্যান ডিএম শরীফুল ইসলাম শফি, অধ্যাপক নজরুল ইসলাম খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক বাপপা,  জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রনি আহমেদ, উপজেলা যুবলীগের সভাপতি এম এ সবুরসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular