শনিবার, মে ১৬, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে ওয়ারেন্টভূক্ত তিন আসামি গ্রেফতার

সখীপুরে ওয়ারেন্টভূক্ত তিন আসামি গ্রেফতার

 

এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে ওয়ারেন্টভূক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, উপজেলার পাটজাগ গ্রামের বিদ্যুৎ মামলায় আহাম্মদ আলীর ছেলে ইন্তাজ আলী, ননজিআর মামলায় ইন্দারজানি গ্রামের মতিয়ার রহমানের ছেলে মোস্তফা কামাল এবং বড়চওনা গ্রামের মৃত হুসেন আলী।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, গ্রেফতারকৃতদের সোমবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular