বুধবার, জুন ১০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

সখীপুরে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

সখীপুর প্রতিনিধি: সখীপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৭’শ কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এড.জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম এতে সভাপতিত্ব করেন। উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসমত আরা প্রমুখ বক্তব্য দেন।

এ সময় উপজেলা ৭০০ জন কৃষককে ৫ কেজি বীজ ২০ কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়াও ৫০ ভাগ ভর্তুকি মূল্যে ১টি কম্বাইন হারভেস্ট ও ২ টি পাওয়ার থ্রেসার বিতরণ করা হয়।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular