নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরের নলুয়া বাজার এলাকায় গলায় ফাঁস লাগিয়ে এইচএসসি পরীক্ষার্থী তামান্না আক্তার (১৭) আত্মহত্যা করেছে।
সোমবার সকাল ১১ টার দিকে ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে । নিহত তামান্না উপজেলার চাকদাহ গ্রামের আক্তারুজ্জামানের মেয়ে। সে বিএফ শাহীন কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়।
স্থানীয় ইউপি সদস্য আহসান হাবীব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তামান্না আক্তার পরিবারের সাথে নলুয়া বাজার এলাকায় ভাড়াটিয়া বাসায় থাকত। আজ সকালে পড়ার রুমে দীর্ঘ ক্ষণ দরজা না খোলায় দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায় ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।
