নিজস্ব প্রতিনিধি: শরিফুল ইসলাম শফীকে সভাপতি ও রাসেল আল মামুনকে সাধারণ সম্পাদক করে টাঙ্গাইলের সখীপুর উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
২৪ মার্চ অনুমোদন দেওয়া কমিটিকে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ করে কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সই করা ওই নতুন কমিটি মঙ্গলবার সখীপুরে আসে । এ খবরে বিকাল ৪ টায় মুক্তার ফোয়ারা চত্বরে কমিটিকে স্বাগত জানিয়ে এক মিছিল বের করা হয়।
এর আগে ১ মার্চ খান রফিককে সভাপতি ও জামিল মাহমুদকে সাধারণ সম্পাদক করে তিন সদস্যের একটি কমিটি অনুমোদন দিয়েছিল জেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি।
