বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে ছাত্রীকে উত্ত্যক্তের অপরাধে যুবকের কারাদণ্ড

সখীপুরে ছাত্রীকে উত্ত্যক্তের অপরাধে যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি: সখীপুরে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্তের অপরাধে সবুজ মিয়া (২২) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সখীপুর উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা এ দণ্ডাদেশ দেন। সবুজ মিয়া উপজেলার কুতুবপুর গ্রামের নায়েব আলীর ছেলে। পুলিশ অভিযোগ পেয়ে বুধবার দুপুরে সবুজকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এ সাজা দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা লিজা বলেন, স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড প্রদানের সত্যতা নিশ্চত করেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular