নিউজ টাঙ্গাইল ডেস্ক:, বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের সখীপুরে ৪৮তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।এ দিবস উপলক্ষে শনিবার সকালে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ হলরুমে রেলি শেষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে টাঙ্গাইল ০৮ বাসাইল-সখীপুর আসনের সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, ওসি তদন্ত এএইচএম লুৎফুল কবির, বিআরডিবি চেয়ারম্যান কেবিএম রুহুল আমিন, বাজার বণিক সমিতির সভাপতি তাহেরুল ইসলাম ইয়ারুম, সমবায় কর্মকর্তা খোদেজা খানম, বিআরডিবি ভাইস চেয়ারম্যানসহ সকাল ইউনিয়নের চেয়ারম্যান ও সমবায়ীরা উপস্থিত ছিলেন।
সখীপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন
0
156
পূর্ববর্তী খবর:
পরবর্তী খবর
