শনিবার, মে ২, ২০২৬
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরে তিন ট্রাক চালককে জরিমানা

সখীপুরে তিন ট্রাক চালককে জরিমানা

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে  রাতের আঁধা‌রে লকডাউ‌ন চলাকা‌লে দু’‌টি বালুবাহী ও  অপ্রয়োজনীয় পণ্যবাহী এক ট্রাক চালক‌কে মোট ২৪ হাজার টাকা জ‌রিমানা ক‌রে‌ছেন ভ্রাম্যমাণ আদালত।  গত ২০ এপ্রিল সোমবার রাত ১০টার দি‌কে সহকারী ক‌মিশনার (ভূ‌মি) হা-মীম তাবাসসুম প্রভা উপ‌জেলার বহেড়াতৈল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জ‌রিমানা ক‌রেন।

জানা যায়, সোমবার রাতে ভূঞাপুর থেকে দু’টি বালুবাহী ট্রাক ও ঢাকার গাবতলী থেকে লকডাউন চলাকা‌লে অপ্রয়োজনীয় মালামাল বোঝাই একটি ট্রাক ছোট সড়ক ব্যবহার করে সখীপুরে ঢোকার চেষ্টা করে। পরে বালুবাহী দুই ট্রাক চালককে ২০ হাজার ও গাবতলী থেকে আসা ট্রাক চালককে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নর্বাহী ম্যাজি‌স্ট্রেট ও সহকারী ক‌মিশনার (ভূ‌মি)  হা-মীম তাবাসসুম প্রভা ব‌লেন, ক‌রোনা ভাইরা‌সের কার‌ণে খাদ্যদ্রব্য ও জরু‌রি সেবা ব্যতীত অন্যান্য যানবাহন চলাচ‌লে নি‌ষেধাজ্ঞা জা‌রি র‌য়ে‌ছে। এ‌তে রোগের সংক্রমণ ঘটতে পারে- এমন অপরাধে তিন ট্রাক চালককে জরিমানা করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular