বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরে দরিদ্র কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা

সখীপুরে দরিদ্র কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে বোয়ালী  গ্রামের দরিদ্র চাষী শহিদুল ইসলামের ৫৬ শতক জমির পাকা ধান কেটে দিলেন  উপজেলা ও যাদবপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা। রবিবার  রোজা রেখে দিনব্যাপি প্রখর রোদের মধ্যে ধান কেটে বাড়ি পৌঁছে দেন তারা। এতে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মির্জা শরিফুল ইসলাম, সাধারণ  সম্পাদক রাসেল আহমেদ।

জানা যায়, এক দিকে করোনাভাইরাস সংক্রমণের ভয়, অন্যদিকে শারীরিক অক্ষমতা ও টাকার অভাব। এসব কারণে জমির পাকা ধান কাটা সম্ভব হচ্ছিলনা চাষী শহিদুল ইসলামের। এমন পরিস্থিতিতে সংসারে সংকট ও খাবারের অভাব নিয়েই দিনাতিপাত করছিলেন তিনি।  এ খবর পেয়ে তার পাশে দাঁড়ান উপজেলা, সংশ্লিষ্ট ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।

ধান‌ কে‌টে দেওয়ায় কৃষক শহিদুল ছাত্রলীগের নেতাকর্মীদের জন্য প্রাণ ভরে দোয়া করে বলেন- আমার এ সংকট মূহুত্বে সারাদিন রোজা রেখে ছাত্ররা যে পরিশ্রম করল তাতে আমি তাদের প্রতি চিরদিন ঋণি হয়ে গেলাম।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular