নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে সখীপুর থানা গঠনের অন্যতম সংগঠক, সখীপুর সদর উপ-স্বাস্থ্য কেন্দ্রের জমিদাতা এবং ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সখীপুর পি.এম. পাইলট মডেল গভঃ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও জমিদাতা দানবীর শেখ হায়েত আলী সরকারের ৪৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে এ উপলক্ষে মরহুমের কবর জিয়ারত, পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিতরা সখীপুরের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে শেখ হায়েত আলী সরকারের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন।
পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। স্থানীয়দের মতে, সখীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দানবীর শেখ হায়েত আলী সরকারের অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
