নিজস্ব প্রতিনিধি: প্লাস্টিক বর্জ্য কমানো ও পরিবেশ রক্ষায় টাঙ্গাইলে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। ১০টি প্লাস্টিক বোতল জমা দিলে একটি করে গাছের চারা দেওয়ার উদ্যোগ নিয়েছে IYCM Tangail District Team।
বুধবার (১৬ সেপ্টেম্বর) টাঙ্গাইলের পার্ক বাজারে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে। ঘর, দোকান কিংবা আশপাশে জমে থাকা প্লাস্টিক বোতল ফেলে না দিয়ে নির্ধারিত বুথে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
আয়োজকরা জানান, প্লাস্টিক বোতল সংগ্রহের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিই এ উদ্যোগের মূল লক্ষ্য। ১০টি প্লাস্টিক বোতলের বিনিময়ে একটি গাছের চারা দিয়ে মানুষকে প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার ও সবুজায়নে উৎসাহিত করা হবে।টাঙ্গাইলে ১০ প্লাস্টিক বোতল জমা দিলে মিলবে গাছের চারা
‘Plastic Circularity Project’-এর আওতায় আয়োজিত এ কার্যক্রমে IYCM Tangail District Team-এর পক্ষ থেকে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
