শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
Homeবিবিধসখীপুরে নাতি-দাদার ধস্তাধস্তিতে দাদার মৃত্যু

সখীপুরে নাতি-দাদার ধস্তাধস্তিতে দাদার মৃত্যু

এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুরে নাতি- দাদার মধ্যে ধস্তাধস্তিতে দাদা বিশা মিয়া(৭৫) নামের এক বৃদ্ধ দাদার মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার প্রতিমা বংকী পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নাতি রানা মিয়াকে (২০) জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। রানা ওই এলাকার আবু তাহেরের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রানা একজন মাদকসেবী। এ নিয়ে পরিবারের মধ্যেই
প্রায়ই ঝগড়া ও অশান্তি লেখেই থাকতো। নাতি মাদকসেবী হওয়ায় দাদা তাকে শাসন করতো। মঙ্গলবার দুপুরে দাদা-নাতিনের সঙ্গে বাকবিতর্কতার এক পর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এতে ঘটনাস্থলেই দাদা বিশা মিয়ার মৃত্যু হয়।

সখীপুর থানার ওসি রেজাউল করিম বলেন, নিহত বিশা মিয়ার শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। প্রাথমিক ধারনা করা হচ্ছে স্টোক করে সে মারা যেতে পারেন। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular