বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
Homeবিবিধসখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মায়েদের জন্য ব্রেস্ট ফিডিং ও ওয়েটিং রুমের উদ্বোধন

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মায়েদের জন্য ব্রেস্ট ফিডিং ও ওয়েটিং রুমের উদ্বোধন

এম সাইফুল ইসলাম শাফলু :টাঙ্গাইলের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে মায়েদের জন্য ‘ব্রেস্ট ফিডিং ও ওয়েটিং রুমের’ উদ্বোধন করা হয়েছে। ১৭ মে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু এর উদ্বোধন করেন।

উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) আওতায় সরকার ও জাইকার অর্থায়নে উপজেলা পরিষদ এ প্রকল্প বাস্তবায়ন করেন।

এ সময় অন্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রুহুল আমিন, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক ইকবাল গফুর, ইউপি চেয়ারম্যান নুরে আলম মুক্তা, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সমন্বয়কারী মো. লুৎফর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা.আজিমুদ্দিন আশিক, ডা.মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular