শুক্রবার, জুলাই ৩, ২০২৬
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরে নিয়োগ পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষা কর্মকর্তা অবরুদ্ধ

সখীপুরে নিয়োগ পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষা কর্মকর্তা অবরুদ্ধ

নিজস্ব প্রতিনিধি :  টাঙ্গাইলের সখীপুরে করোনাকালীন সময়ে বাঘেরবাড়ী কাকড়াজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা পূনরায় স্থগিত করার দাবিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলামকে দুই ঘন্টা অবরুদ্ধ করে রাখে বিক্ষুদ্ধ এলাকাবাসী। সোমবার বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ওই কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখা হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু বিক্ষুদ্ধদের বিষয়টি মীমাংসার প্রতিশ্রুতি দিলে তারা অবরোধ তুলে নেন।

এলাকাবাসীর পক্ষে রফিকুল ইসলাম জানান, করোনা ভাইরাস সংক্রামনের কারণে শিক্ষা কর্মকর্তার সহযোগিতায় স্থগিত থাকা নিয়োগ পরীক্ষা পূনরায় গ্রহণের প্রস্তুতি নিচ্ছিলেন। ঘটনাটি প্রকাশ হলে এলাকাবাসী ক্ষুদ্ধ হন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম নিজে অবরুদ্ধ হওয়ার কথা অস্বীকার করে বলেন, ওই বিদ্যালয়ের নিয়োগের অনিয়মের বিষয়ে জানাতে এলাকাবাসী আমার কার্যালয়ে এসেছিলেন। এ বিষয়ে কোন অভিযোগ থাকলে তাদেরকে জেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত দেওয়ার জন্য বলা হয়েছে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু বলেন,  এলাকাবাসী শিক্ষা কর্মকর্তার অফিস ঘেরাও করলে পরে তাদের অভিযোগ শুনে এলাকাবাসীকে বিষয়টি তদন্ত সাপেক্ষে মীমাংসার প্রতিশ্রুততি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত: গত ৯ জুন ওই বিদ্যালয় এবং এলাকাবাসীর পক্ষ থেকে ১৩ জুন নির্ধারিত প্রধান শিক্ষকের নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর গণস্বাক্ষরিত লিখিত আবেদন করেন। আবেদনে ওই প্রতিষ্ঠানের সভাপতি এসএম আব্দুস সালাম উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যদের ভুল বুঝিয়ে পূর্বের তারিখের রেজুলেশন খাতায় স্বাক্ষর নেন। তিনি আবেদনকৃত ৭ জন প্রার্থীর মধ্যে তার আত্মীয় শোয়েব আল মামুনের কাছ থেকে ১০ লাখ টাকা উৎকোচ নিয়ে ব্যক্তিস্বার্থে করোনাকালীন সময়ে তরিঘরি করে এ নিয়োগ পরীক্ষা আগামী ১৩ জুন ধার্য্য করেন বলে অভিযোগ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার গঠিত একটি তদন্ত কমিটির প্রতিবেদনে ওই নিয়োগ পরীক্ষার তারিখ স্থগিত করা হয়।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular