শুক্রবার, জুলাই ৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীটাঙ্গাইলে বসতঘরে ছিল ১৭টি বিষধর সাপ!

টাঙ্গাইলে বসতঘরে ছিল ১৭টি বিষধর সাপ!

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে এক স্কুল শিক্ষকের বসতঘরে ছিল ছোট বড় ১৭টি বিষধর সাপ। প্রথমে একটি মারার পর একে একে বের হয়ে আসে ১৭টি দারাজ সাপ। রবিবার (১৪ জুন) উপজেলার ঘড়িয়া গ্রামের স্কুল শিক্ষক আব্দুল মজিদ স্থানীয়দের সহায়তায় তার বসতঘরে থাকা সাবগুলো মেরে ফেলে।

জানা যায়, স্কুল শিক্ষক আব্দুল মজিদ তার স্ত্রী-সন্তান নিয়ে ওই ঘরে বসবাস করে আসছিলেন। গত শনিবার রাতে একটি সাপ বের হয়ে আসে। পরে তারা ওই সাপটিকে মেরে ফেলে। এরপর রবিবার আরও একটি সাপ বের হয়ে আসলে সেটিও মারা হয়। পরে স্থানীয়দের সহায়তায় আব্দুল মজিদ ওই ঘর থেকে আরও ১৫টি সাপ মেরে ফেলে। এঘটনায় ওই স্কুল শিক্ষকের পরিবারের সদস্যদের মাঝে সাপ আতঙ্ক বিরাজ করছে। বর্তমানে তারা অন্য ঘরে বসবাস করছেন।

উপজেলার ঘড়িয়া উচ্চ বিদ্যালয়ের ওই সহকারী শিক্ষক আব্দুল মজিদ বলেন, ‘প্রথমে একটি সাপ দেখতে পাই। পরে সেটি মারা হয়। এরপর আরও একটি সাপ বের হয়ে আসলে সেটিও মারা হয়। পরে ঘরের আসবাবপত্র সরানো হলে একটি গর্ত দেখা যায়। গর্ত খুড়ে সেখান থেকে আরও ১৫টি সাপ মারা হয়। সাপগুলোর মধ্যে একটি প্রায় ৬ফুট লম্বা ছিল। আমার পরিবারে এখন সাপ আতঙ্ক বিরাজ করছে।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular