সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬
Homeঅপরাধসখীপুরে পরকীয়া থেকে না ফিরাতে পেরে স্বামীকে খুন। স্ত্রী গ্রেফতার

সখীপুরে পরকীয়া থেকে না ফিরাতে পেরে স্বামীকে খুন। স্ত্রী গ্রেফতার

এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুরে পরকীয়া থেকে ফেরাতে না পেরে স্বামী জুয়েল রানাকে(৩৮) হত্যা করেছেন স্ত্রী তানিয়া আক্তার। শনিবার দিবাগরাত ১ টার দিকে উপজেলার কালিয়ানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুয়েল রানা ওই গ্রামের মজনু সিকদারের ছেলে। এ ঘটনায় জুয়েলের বাবা বাদী হয়ে সখীপুর থানায় একটি হত্যা মামলা করেছেন।

জানা যায়, ১৫ বছর আগে জুয়েল ও তানিয়ার সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। তাদের সংসারে ৩ জন সন্তানও রয়েছে। বিয়ের পর ভালোই চলছিল তাদের সংসার । সম্প্রতি জুয়েলের সাথে এক নারীর পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। এ নিয়ে তানিয়া কয়েকবার স্বামীকে বুঝিয়েছেনও । কিন্তু এতেও স্বামী পরকীয়া থেকে ফিরে আসেনি। উপায়ন্ত না পেয়ে শনিবার রাতে কাঠের আড়ার টুকরো দিয়ে আঘাত করে স্বামী জুয়েলকে খুন করে স্ত্রী তানিয়া।

সখীপুর থানার অফিসার ইনর্চাজ জাকির হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরকীয়ার জেরে স্বামীকে হত্যার দায় স্বীকার করেছেন স্ত্রী তানিয়া। হত্যার পেছনে আরো কোনো বিষয় জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছি। তদন্ত চলমান আছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular