সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে পরোয়ানাভুক্ত ১০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার ও সোমবার উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে সোমবার সকালে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- আমিনুল ইসলাম, শরাফত আলী, ফালু মিয়া, লেবু মিয়া, মজনু মিয়া, মিনহাজ উদ্দিন, নাজমুল হাসান, আরিফ হোসেন, শহীদুল ইসলাম ও আবদুল হামিদ।
সখীপুর থানার ওসি এসএম তুহিন আলী বলেন, গ্রেফতারকৃতদের নামে আদালতের পরোয়ানা ছিল। সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।