নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপ্রতি পল্লীবন্ধু হোসাইন মোহাম্দদ এরশাদের ৯১তম জন্মদিন পালন করা হয়েছে।আজ শনিবার সন্ধ্যায় উপজেলা জাতীয় পার্টি নিজস্ব কার্যালয়ে এ দিবস উপলক্ষে কেককাটা, মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনাসভার আয়োজন করা হয়েছে। এ সময় উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবদুস সামাদ শিকদার, সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, সহ-সভাপতি আজহারুল ইসলাম মাস্টার, পৌর কমিটির সভাপতি আয়নাল শিকদার, সম্পাদক ডা. শাহাদত হোসেন, পৌরনেতা আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সখীপুরে পল্লীবন্ধু এরশাদের ৯১তম জন্মদিন পালিত
243
