সখীপুরে ফাঁসিতে ঝুলে গৃহবধূর আত্নহত্যা

আনোয়ার কবির: টাঙ্গাইলের সখীপুরে বিউটি আক্তার (২৫) নামের এক গৃহবধূ ফাঁসিতে ঝুলে আত্নহত্যা করেছে । সে নিজ ঘরের চালের আড়াঁর সাথে ওড়না দিয়ে ফাঁসিতে আত্নহত্যা করে। মঙ্গলবার সন্ধ্যায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠিয়েছে পুলিশ। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

জানাযায়, উপজেলার কুতুবপুর ইছামাটি গ্রামের চান মাহমুদের কন্যা এক সন্তানের জননী বিউটি আক্তার সোমবার রাতে প্রতিদিনের মত নিজ ঘরে ঘুমাতে যায়। মঙ্গলবার সকালে অনেক ডাকাডাকির পরও ঘুম থেকে না উঠায় লোকজন ঘরে গিয়ে ওড়নায় দিয়ে ঘরের আড়ার সাথে ঝুলন্ত লাশ দেখতে পায়। কয়েক বছর আগে ঘাটাইল উপজেলায় হেলাল মিয়ার সাথে বিয়ে হয় বিউটির । পাঁচ মাস আগে মৃত্যু বরন করেন তার স্বামী হেলাল। তার পর থেকে বাবার বাড়িতেই থাকতেন বিউটি। চার বছর বয়সের একটি কন্যা সন্তান রয়েছে তার।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর