কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি

নিউজ ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে কারাবন্দি চার সাংবাদিকের নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন করা হবে।

‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’-এর ব্যানারে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন সাংবাদিক সংগঠন ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ওই দিন সকাল ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

কর্মসূচিতে অংশ নিতে সকাল ৮টায় ময়মনসিংহ শহরের জিরো পয়েন্ট থেকে বাসযোগে টাঙ্গাইলের উদ্দেশে যাত্রা শুরু করবেন বিভাগের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা।

আয়োজকদের পক্ষ থেকে ময়মনসিংহ বিভাগের সব সাংবাদিক সংগঠন ও গণমাধ্যমকর্মীকে ঐক্যবদ্ধভাবে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর