সখীপুরে ওয়াজ মাহফিলে প্রধান আলোচক হিসেবে আসছেন ইসলামি স্কলার সাইফুল্লাহ

সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ‘এসো দ্বীনের পথে’ যুব সমাজের উদ্যোগে ও এলাকাবাসীর সহযোগিতায় ৮ম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) বাদ আছর উপজেলার বেরবাড়ি কাঁচরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হবে।

এবারের মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন দেশের পরিচিত ইসলামি স্কলার, লেখক ও গবেষক আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ।

আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ নওগাঁ শহরে জন্মগ্রহণ করেন। তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। শিক্ষাজীবনে অনুষদে প্রথম স্থান অর্জনের স্বীকৃতিস্বরূপ তিনি রাষ্ট্রপতি গোল্ড মেডেল লাভ করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করেছেন এবং পিএইচডি গবেষণার সঙ্গেও যুক্ত রয়েছেন। তিনি প্রখ্যাত ইসলামি গবেষক ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)-এর ছাত্র ছিলেন। ইসলামি জ্ঞানচর্চা, সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা এবং লেখালেখির মাধ্যমে তিনি পরিচিতি পেয়েছেন।

মাহফিলে বিশেষ আলোচক হিসেবে বয়ান পেশ করবেন পূর্ব চান্দনা জামে মসজিদের খতিব হযরত মাওলানা বিল্লাল হোসেন ভবানীপুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রতনপুর নামাপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি আতিকুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করবেন রতনপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম জাকির।

আয়োজক কমিটি জানিয়েছে, ঈমান ও আকিদার উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এবারের মাহফিলটি সম্পূর্ণ কালেকশনমুক্ত রাখা হয়েছে। পাশাপাশি মা-বোনদের জন্য পর্দার সঙ্গে বসার বিশেষ ব্যবস্থা থাকবে। মাহফিলের পরিবেশ সুশৃঙ্খল রাখতে নির্ধারিত এলাকায় সব ধরনের দোকানপাট বসানো নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আয়োজকদের পক্ষ থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের যথাসময়ে উপস্থিত হয়ে মাহফিল সফল করার জন্য আন্তরিক দাওয়াত জানানো হয়েছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর