শনিবার, জুন ২৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ম্যারাথন অনুষ্ঠিত

সখীপুরে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ম্যারাথন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ম্যারাথন ও মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। বিডি রানার গ্রুপের সহায়তায় ও সখীপুর-বাসাইল রানার গ্রুপের আয়োজনে এতে দেশের প্রায় ৩ শতাদিক রানার অংশগ্রহণ করেন।

প্রতিবছর ম্যারাথনের ধারাবাহিকতা বজায় রাখার আশ্বাস দেন আয়োজক। ২১ কিলোমিটারের হাফ ম্যারাথনটি তৈলধারা-গড়বাড়ি থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়। অপরদিকে ১০ কিলোমিটারের মিনি ম্যারাথটি তৈলধারা-মহানন্দনপুর, মহিলা কলেজ সড়ক হয়ে একই স্থানে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অংশগ্রহণকারী নারী বিজয়ী কল্যাণপুর গার্লস স্কুলের ৮ম শ্রেণীর ছাত্রী মাফিয়া ইসলাম উর্মি বলেন, আমি গেলবছর প্রথম ম্যারাথন শুরু করেছি। আজকে দিয়ে ২য় বার অংশগ্রহণ করলাম। প্রথম সিলেটে ২১কিলোমিটার ও আজ ১০ কিলোমিটার হাফ ম্যারাথন অংশগ্রহণ করলাম। আজ আমি প্রথম হয়েছি অনেক ভালো লাগছে। দেশের বিভিন্ন জেলার মানুষ অংশগ্রহন করেছে তাদের সাথে ম্যারাথনে অংশগ্রহন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আয়োজকদের ধন্যবাদ জানিয়ে প্রতিবছর এমন আয়োজনের দাবি জানান তিনি।

পুরুষ বিজয়ী যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো.আল-আমিন জানান, আমি ২০২০ থেকে হাফ ম্যারাথন শুরু করেছি।এপর্যন্ত ৭টির মতো ম্যারাথনে অংশগ্রহন করেছি। আজ সখীপুর হাফ ম্যারাথনে অনেক ব্যবধানে প্রথম স্থান অর্জন করেছি। আমি ধন্যবাদ জানাই আয়োজকদেরকে। এভাবে যদি সমগ্রবাংলাদেশে ম্যারাথনের আয়োজন করা হয় তাহলে অনেক ভালো ভালো প্লেয়ার বেরিয়ে আসবে। যার ফলে বাইরের দেশেও তারা অংশ্রগ্রহন করবে এবং বাংলাদেশকে বিভিন্ন দেশের মাঝে তুলে ধরতে পারবে।

অনান্য অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘদিন ঘরবন্ধী থাকার পর আজ বিভিন্ন জেলার মানুষের মাঝে একত্রিত হয়ে ম্যারাথনে অংশগ্রহণ করতে পেরে অনেক খুশি। প্রতিবছর ম্যারাথন আয়োজনের দাবি তাদের। ডেসকো বোর্ডের ডিরেক্টর ও ম্যারাথনের আয়োজক ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ বলেন, টাঙ্গাইলে এই প্রথম বারের মতো ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩শতাদিক রানার এতে অংশ নেয়। মানুষকে আনুন্দ দিতে পেরে আমরাও আনুন্দিত। আশা করি আগামীতেও ম্যারাথনের আয়োজন করবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারের সাবেক জনপ্রশাসন সচিব ইয়াকুব আলী পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রীর একান্ত সচিব দেওয়ান মাহবুবুর রহমান বাদল, ডাটাসফটের প্রেসিডেন্ট প্রকৌশলী মঞ্জুর মাহমুদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শওকত শিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য গোলাম কিবরিয়া বাদল, সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ প্রফেসর আলীম মাহমুদ, হাতিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ রহিজ উদ্দিন, বোয়ালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাঈদ আজাদ প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular