সখীপুরে বাঁশ কাটতে বাধা দেওয়ায় দলিল লেখককে কুপিয়ে আহত

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে এরশাদ মিয়া ও তার পরিবারের বিরুদ্ধে  বাঁশ কাটতে নিষেধ করায় লিয়াকত আলী (৫৫) নামের এক দলিল লেখককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ ওঠেছে।  গতকাল উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের কৈয়ামধূ গ্রামে এ ঘটনা ঘটে। ওইদিনিই গুরুতর আহত অবস্থায় লিয়াকত আলীকে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার মাথায় ৬টি সেলাই করা হয়েছে। এ ঘটনায় লিয়াকত আলী বাদী হয়ে হামলাকারী উত্তর দাড়িয়াপুর গ্রামের চান মাহমুদের ছেলে এরশাদ মিয়া (৩৮), তার বাবা চান মাহমুদ (৬০) মা জায়দা বেগম (৫৬) এবং চাচা আহামম্দ আলীর বিরুদ্ধে মামলা করেছেন ।

জানা যায়, গতকাল সকাল সাড়ে ৯টার দিকে জমি নিয়ে বিরোধের জের ধরে  দলিল লেখক লিয়াকত আলীর বাঁশঝাড়ে জোরপূর্বক বাঁশ কাটতে আসে এরশাদ ও তার পরিবারের লোকজন।  এ সময় বাধা দিতে গেলে এরশাদের হাতে থাকা দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে লিয়াকত আলীকে । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।

সখীপুর থানার উপ-পরিদর্শক এসআই  সাজাউল ইসলাম বলেন, অভিযুক্ত আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর