বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন এসিল্যান্ড

সখীপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন এসিল্যান্ড

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন  আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা।

সোমবার সন্ধ্যায় উপজেলার যাদবপুর ইউনিয়নের নাকশালা বাজার এলাকায় ওই বাল্যবিয়ে বন্ধ করা হয়। এসময় পুলিশি সহায়তায় কনে ও তার মাকে আদালতে হাজির করে ১৮ বছর না হলে মেয়েকে বিয়ে দিতে পারবে না এ মর্মে মুচলেকায় কনে ও তার মাকে ছেড়ে দেয়া হয়।

জানা যায়, সোমবার সন্ধ্যায় উপজেলার যাদবপুর গ্রামে নাকশালা বাজার এলাকায় প্রবাসী মরতুজ আলীর মেয়ে মুক্তাকে (১৭) বর পক্ষের লোকজন দেখতে আসার কথায় ওই বাড়িতে রান্নাবান্না চলছিল। বাল্যবিয়ের খবরে পুলিশ ওই বাড়ি থেকে কনে ও তার মাকে আটক করে। পরে উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয়ে ১৮ বছর না হলে মেয়েকে বিয়ে দিতে পারবে না এ মর্মে মুচলেকায় কনে ও তার মাকে ছেড়ে দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি )আয়শা জান্নাত তাহেরা।

এ ব্যাপারে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি )আয়শা জান্নাত তাহেরা নিউজ টাঙ্গাইলকে বলেন, ১৮ বছর না হলে মেয়েকে বিয়ে দিতে পারবে না এ মর্মে মুচলেকায় কনে ও তার মাকে ছেড়ে দেয়া হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular