বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরে বিনামূল্যে দুইশতাধিক প্রতিবন্ধীকে স্বাস্থ্যসেবা প্রদান

সখীপুরে বিনামূল্যে দুইশতাধিক প্রতিবন্ধীকে স্বাস্থ্যসেবা প্রদান

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে ব্যক্তি উদ্যোগে উপজেলার দুই শতাধিক প্রতিবন্ধীকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। শুক্রবার দিনব্যাপি উপজেলার বড়চওনা বাজার এলাকায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান এ ক্যাম্পের আয়োজন করেন। ক্যাম্পে কেয়ার ফর অটিজম এন্ড ডিজএভিলিটিস নামক সংস্থা সকাল ৯টা হতে দিনব্যাপি এ ক্যাম্পে আগত প্রতিবন্ধীদের বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা প্রদান করে।

কালিয়া ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম’র সভাপতিত্বে এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজহারুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবদুল হালিম সরকার লাল, বীরমুক্তিযোদ্ধা খান মোহাম্মদ সেলিম, ব্যবসায়ী ইউসুফ আলী ভূইয়া, সাংবাদিক ইসমাইল হোসেন, আতিকুর রহমান ছমির, উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন ফোরামের সভাপতি সুমন সরকার. শফিকুল ইসলাম শফী প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular